ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, সন্তানের পর মা-বাবার মৃত্যু 

সাংবাদিক

গাজীপুরের পুবাইল মিরেরবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সন্তানের পর না ফেরার দেশে চলে গেলেন দগ্ধ মা-বাবা।

বুধবার (৬ আগস্ট) রাত ৩টার দিকে রিপন মিয়া (২৫) ও তার স্ত্রী হাফিজা খাতুন (২০) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৮০ শতাংশ এবং তার স্ত্রীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।

রিপনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চারিয়া বাজার গ্রামে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে টঙ্গী এলাকায় ভাড়া থাকতেন।

গত ৩ আগস্ট ভোররাতে মিরেরবাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের চার মাস বয়সী ছেয়ে রায়হান মারা যায়। দগ্ধ হন রিপন ও তার স্ত্রী।

ওই দিন রিপনের চাচাতো ভাই রাসেল বলেছিলেন, “রান্নাঘরে চুলা জ্বালানোর পরপরই বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছিল, ঘরে জমে থাকা গ্যাসই এই দুর্ঘটনার কারণ। ঘটনার সময় ঘরের দরজা-জানালা বন্ধ ছিল।”

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
১১৫১ Time View