ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি স্কুল-কলেজে, সাপ্তাহিক ছুটিতে হচ্ছে ৭ দিন চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়: ইরান নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজার চালান, নারীসহ গ্রেপ্তার ২

গুণীজন সম্মাননা দিল WHRO ও গ্রীনলিফ ম্যাগাজিন সিজন ৮ মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখার প্রত্যয়

সাংবাদিক

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO) ও গ্রীনলিফ ম্যাগাজিন সিজন ৮-এর যৌথ উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৬’। দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি)। বক্তব্যে তিনি বলেন, সমাজকে এগিয়ে নিতে গুণীজনদের যথাযথ মূল্যায়ন করা জরুরি।

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়ার উদ্যোগকে তিনি স্বাগত জানান। তিনি আরও বলেন, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নে WHRO এবং গ্রীনলিফ ম্যাগাজিন সিজন ৮-এর কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, নিপীড়িত ও সাধারণ মানুষের পাশে থাকা এবং মানবাধিকার সুরক্ষায় কাজ করা WHRO-এর অন্যতম অঙ্গীকার। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকার সুরক্ষায় সংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ও ড. আনোয়ারুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন WHRO-এর শুভেচ্ছা দূত ও জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী, সংগীতশিল্পী রবি চৌধুরী, অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী কেয়া পায়েল ও তানজিন তিশা।

এ ছাড়া গ্রীনলিফ ম্যাগাজিন সিজন ৮ ও WHRO-এর ভাইস-চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় এবং মহাসচিব আনিসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে WHRO-এর দেশীয় ও আন্তর্জাতিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গ্রীনলিফ ম্যাগাজিন সিজন ৮-এর উদ্যোগ ও সামাজিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে WHRO ও গ্রীনলিফ ম্যাগাজিন সিজন ৮-এর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০৬ Time View