ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ /পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান নেওয়া হবে কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিলেন ডা. জুবাইদ এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, পুনঃপরীক্ষা শুরু ২ ডিসেম্বর ভয়ভীতি দেখিয়ে একচুলও সরানো যাবে না: আমির হামজা

ঘন ঘন কাশি হচ্ছে? নিয়ন্ত্রণে কী করবেন

সাংবাদিক

বাতাসে দূষণের মাত্রা বাড়ছে। আবার আবহাওয়ায়ও এসেছে পরিবর্তন। এই দুই কারণে অনেকেরই বার বার কাশি হচ্ছে। শ্বাসকষ্টের সমস্যা না থাকলেও অনেকে দূষিত বাতাসে কাশির সমস্যায় ভুগতে পারেন। কখনও কখনও এই কাশি কয়েক দিনের মধ্যে কমে যায়। আবার কারও ক্ষেত্রে অনেকদিন ধরে চলতে থাকে। এ কারণে বার বার কাশি হলে বিষয়টিকে হালকা ভাবে নেওয়া ঠিক নয়।

দূষণে কেন বাড়ে কাশি?
বাতাসে থাকা ধুলা এবং দূষণের সূক্ষ্ম কণা শ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে যায়। এর ফলে শ্বাসনালিতে জ্বালা ও প্রদাহ হয়, এর ফলে কাশি শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, দূষিত এলাকায় থাকার পর কাশি শুরু হলে এবং অন্য কোনও গুরুতর উপসর্গ না থাকলে দূষণ তার সম্ভাব্য কারণ হতে পারে। তবে কাশি বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

দূষণের কাশি থেকে বাঁচবেন কী ভাবে?

দূষিত বাতাস এড়িয়ে চলুন: নিয়মিত বাতাসের গুণমান দেখে নিন। দূষণের মাত্রা বেশি থাকলে অকারণে বাইরে বেরোবেন না। ওই সময়ে বাইরে শরীরচর্চা করাও এড়িয়ে চলুন। দ্রুত শ্বাস নিলে বেশি দূষিত বাতাস ফুসফুসে ঢুকতে পারে।

বাইরে মাস্ক পরুন: বাইরে যেতেই হলে মাস্ক ব্যবহার করুন। এতে বাতাসের অনেক সূক্ষ্ম দূষণকণা শ্বাসের সঙ্গে শরীরে ঢোকার ঝুঁকি কমাতে পারে।

ঘরের বাতাস পরিষ্কার রাখুন: বাইরে দূষণ বেশি থাকলে জানলা বন্ধ রাখুন। ঘরের মধ্যে ধূমপান এড়িয়ে চলুন। ধূপকাঠি বা ধোঁয়া তৈরি করে এমন জিনিসের ব্যবহারও কমান।

গলার যত্ন নিন: পর্যাপ্ত পানি পান করুন। গরম পানি বা উষ্ণ পানীয় গলার অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। এক বছরের বেশি বয়সীদের কাশিতে মধু কিছুটা আরাম দিতে পারে। তবে এক বছরের কম বয়সি শিশুকে মধু দেওয়া ঠিক নয়।

কখন সতর্ক হবেন?
কাশির সঙ্গে যদি শ্বাসকষ্ট, তীব্র বুকে ব্যথা, রক্ত ওঠা কিংবা ঠোঁট নীল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: আজতক

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৫৬৩ Time View