ঢাকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‎আমিরাতে রক্তদান কর্মসূচিতে প্রবাসীদের ভিন্ন আয়োজন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে মালয়েশিয়ার উদ্যোগে চেরাস এ বাংলাদেশি ভোটারদের কাছে Postal Vote BD App এর ভোটাধিকার প্রয়োগের প্রচারনা এবং নিবন্ধন সহায়তা সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করছে এক্স-ফোর্সেস এসোসিয়েশন খোকসায় গভীর শ্রদ্ধায় পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস নোয়াখালী আধুনিক শপিং কমপ্লেক্সের এম ডি হাসান খান এর সাথে সৌদি আরব রিয়াদ প্রবাসী ব্যাবসায়িদের আলোচনা সভা রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে প্রতাপনগরে বিক্ষোভ ও সমাবেশ জুলাইয়ের কন্ঠস্বরকে টার্গেট কিলিংয়ের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন জুলাই বিপ্লব পরিষদ এবং এবং জুলাই ঐক্য লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

সাংবাদিক

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল মান্নান (৪২) নামে শ্রমিকদলের এক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি এবং পশ্চিম সরফভাটার জিলানি মাদরাসা সংলগ্ন এলাকার নাজের আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মোটরসাইকেলে পূর্ব সরফভাটা এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আব্দুল মান্নানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম সাব্বির গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৩০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
৫৬৬ Time View