ঢাকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‎আমিরাতে রক্তদান কর্মসূচিতে প্রবাসীদের ভিন্ন আয়োজন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে মালয়েশিয়ার উদ্যোগে চেরাস এ বাংলাদেশি ভোটারদের কাছে Postal Vote BD App এর ভোটাধিকার প্রয়োগের প্রচারনা এবং নিবন্ধন সহায়তা সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করছে এক্স-ফোর্সেস এসোসিয়েশন খোকসায় গভীর শ্রদ্ধায় পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস নোয়াখালী আধুনিক শপিং কমপ্লেক্সের এম ডি হাসান খান এর সাথে সৌদি আরব রিয়াদ প্রবাসী ব্যাবসায়িদের আলোচনা সভা রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে প্রতাপনগরে বিক্ষোভ ও সমাবেশ জুলাইয়ের কন্ঠস্বরকে টার্গেট কিলিংয়ের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন জুলাই বিপ্লব পরিষদ এবং এবং জুলাই ঐক্য লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা, বিশ্রামে এমি মার্টিনেজ

সাংবাদিক

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসে প্রীতি ম্যাচে আঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর এই ম্যাচের জন্য ২৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

এই ম্যাচের স্কোয়াডে অধিনায়ক লিওনেল মেসি থাকলেও জায়গা পাননি বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্রাম দেওয়া হয়েছে অ্যাস্টন ভিলার গোলরক্ষককে। এ ছাড়া দলে নতুন মুখ দুজন।

এবার আর্জেন্টিনার ঘরোয়া লিগের কোনো খেলোয়াড়কে ডাকেননি স্কালোনি। সেখানের লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বর উইন্ডোতে লিগ বন্ধ থাকবে না।

তাই দলের লক্ষ্য এবার তরুণদের সুযোগ দেওয়া। যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে হারানোর পর, স্কালোনির পরিকল্পনা এখন নতুনদের আরও মূল্যায়ন করা।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি ও ফরাসি ক্লাব রেসিং স্ট্রাসবুর্গের ফরোয়ার্ড জোয়াকিন পানিচেল্লি। ১৯ বছর বয়সী প্রেস্টিয়ানি কিছুদিন আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলেছেন।

এ ছাড়াও লিগ ওয়ানে ১১ ম্যাচে ৯টি গোল করেছেন এবং উয়েফা কনফারেন্স লিগের অভিষেক ম্যাচেও গোলের দেখা পেয়েছেন। দুজনকেই স্কালোনির কোচিং স্টাফ দীর্ঘদিন ধরে নজরে রেখেছিল।

১৪ নভেম্বরের প্রীতি ম্যাচটিই হবে আর্জেন্টিনার নভেম্বর উইন্ডোর একমাত্র ম্যাচ। আফ্রিকার দেশ আঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস টাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো

মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, মাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ

আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, জোয়াকিন পানিচেল্লি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
৬৪৮ Time View