চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় তাসলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্র জানা যায়, অভিযানের সময় তাসলিমাকে আটক করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে বসতঘরের বারান্দায় তল্লাশি চালানো হয়। অভিযানকারীরা একপর্যায়ে বিশেষ কৌশলে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিক ড্রামের সন্ধান পান। পরে ড্রামটি মাটি থেকে তুলে খুলে এর ভেতর থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা জব্দ করে।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, চাঁদপুরকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে কঠোর ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।























ফরিদগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন