ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে মো. রইছ উদ্দিন (৫১) নামের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রিয়াদে ইনভেস্টার আসলাম আহমেদ মোরশেদের Camera World-এর ৫ম শাখা “মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব কর্মকর্তা। নিহত মুন্সীগঞ্জে বসতঘরে মা ও মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কলমাকান্দায় ইউএনওকে শাসানোর ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত ৬০০ বছরের ইতিহাসে প্রথমবার—খোকসায় বসছে না কালীপূজার ঐতিহ্যবাহী গ্মেলা প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত অস্বচ্ছ জনগোষ্ঠীর মাঝে সহায়তা প্রদান বকশীগঞ্জে সার গুদাম ও হিমাগারের দাবি এডভোকেট সোহেল রানার হাজীগঞ্জে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

চিলাহাটি রেলস্টেশনের ওয়াশফিটে ঘাস-আগাছার ওপর ঢালাই

সাংবাদিক

নিলফামারীর প্রতিনিধি, মো গুলজার হোসেন।।

চিলাহাটি রেলস্টেশনের ওয়াশফিট নির্মাণকাজে ঘাস ও আগাছা পরিষ্কার না করেই ঢালাই কাজ চলছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা মরিচা পড়া রড এবং জঙ্গলে ঢেকে থাকা স্থানে পুনরায় কাজ শুরু। সরেজমিনে দেখা যায়, ঘাস ওপর ঢালাই কাজ চলছে। জানা গেছে, প্রায় সাত মাস আগে ঢালাইয়ের জন্য রড বিছানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ক্যাসেল কোম্পানি তাদের কর্মচারীদের সাত মাস ধরে বেতন না দেওয়ায় কাজ বন্ধ ছিল। ফলে নির্মাণসাইটে জন্মায় ঘাস-জঙ্গল এবং রডে পড়ে মরিচা।তবে স্থানীয় সাংবাদিকরা বহুবার অনিয়মের খবর প্রকাশ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।জানা গেছে, ২১ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ৪০০ মিটার দৈর্ঘ্যের ওয়াশফিট নির্মাণে ২০২৩ সালের জানুয়ারিতে কাজ শুরু হয়। প্রথমে এক বছর মেয়াদ থাকলেও পরবর্তীতে সময়সীমা বাড়িয়ে দুই বছর করা হয়। বিল না পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা দীর্ঘদিন বেতন বঞ্চিত থাকায় বিক্ষোভও করে।এর আগে দুই দফা জিআইবিআর পরিদর্শনকালে স্থানীয়রা নবনির্মিত আইকনিক ভবনের ফাটল এবং ওয়াশফিটের পিলারের ত্রুটি তুলে ধরলেও কোনো প্রতিকার মেলেনি। গণমাধ্যমে একাধিকবার নিম্নমানের কাজের সংবাদ প্রকাশ হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ক্যাসেল কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক সোলেমান হোসেন বলেন, “সাত মাস ধরে বেতন না পেয়ে আমরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”স্থানীয়দের অভিযোগ, চিলাহাটি রেলস্টেশনের পুরো প্রকল্পেই চলছে দুর্নীতি, অনিয়ম আর জবাবদিহিহীনতা। তদারকির অভাবে এমন গুরুত্বপূর্ণ অবকাঠামোও জোড়াতালির মাধ্যমে শেষ করে চলেছে সংশ্লিষ্টরা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
৬৫৬ Time View