ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির পাঁচ ধাপের ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিডে ইনিংস ঘোষণা বাংলাদেশের পুলিশ-বিএনপির পাহারায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন

চিৎমরমে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

মো জয়নাল আবেদীন কাপ্তাই (রাঙ্গামাটি)

রাঙামাটি কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।

মঙ্গলবার (৪ নভেম্বর) চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি দায়ক – দায়িকা উদ্যোগে দিনব্যাপী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, বুদ্ধ পূজা, ধর্ম দেশনা, পঞ্চশীল, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মুর্তি দান,সংঘ দান,প্রাতঃরাশ,কল্পতরুসহ নানাবিধ দান আয়োজন করা হয়।
দ্বিতীয় পর্বে বেলা ২ টায় দিকে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রার ঢাক- ঢোল বাজিয়ে মঞ্চে আনা হয়। এরপর উদ্বোধনী ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সকল প্রাণীর হিতসুখ, বিশ্বশান্তি মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহন, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান,বুদ্ধ মূর্তি দান,
কল্পতরু দান ও কঠিন চীবর দান সম্পাদন করা হয়।

ধর্ম সভায় অনুষ্ঠানে সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা ও সাচিংউ মারমা সঞ্চালনায়,রাজনিকায় মার্গে ৬ষ্ঠ মহাসংঘ নায়ক, ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে পূজনীয় বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো সভাপতিত্বে, প্রধান ধর্ম দেশক ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার বিহারাধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরো,
বিশেষ ধর্ম দেশক চিৎমরম বৌদ্ধ বিহার ওয়ানাসারা থের।
দায়কদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ,
রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ক্যওশিংমং মারমা,
জেলা যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,রাঙ্গামাটি জেলা মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাইমং মারমা,কাপ্তাই উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা
রাজস্থলী সার্কেল সহকারী পুলিশ সুপার নুরুল আমীন চৌধুরীসহ আরও অনেকে।
এসময় সকল ধর্ম গুরু ও অতিথি দায়কদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।

এর আগে, স্বাগত বক্তব্য দেন, কঠিন চীবর দানোৎসবে আহবায়ক মংসুইপ্রু মারমা। ,এই সময় তিন পার্বত্য জেলা থেকে লাখো পুণ্যার্থীর বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা দলে দলে যোগদান করার পর জগতের সকল প্রাণি হিতসুখ মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহনের পর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দানোৎসবে বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারিসহ লাখো দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন, ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর চীবর দানের মাধ্যমে ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার মধ্যদিয়ে চীবর দানের সমাপ্তি ঘটে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
৯২০ Time View