ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটে আন্ত:হল ফুটবল প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে

সাংবাদিক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর (বুধবার) ২০২৬ খ্রিঃ বিকালে চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালনায় এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের আয়োজনে “আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। এতে সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দীন। উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা হল টাইব্রেকারে ০(৪)-০(১) গোলে শহীদ আবু সাঈদ হলকে পরাজিত করে।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম হল, শহীদ মোহাম্মদ শাহ হল, শহীদ তারেক হুদা হল, ড. কুদরত-ই-খুদা হল, শহীদ আবু সাঈদ হল এবং মুক্তিযোদ্ধা হল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
৫০৭ Time View