ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

সাংবাদিক

মানিকগঞ্জে হত্যাসহ দুটি মামলায় ছয় দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক আইভী আক্তার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানিকগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের এই তথ্য জানিয়েছেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মমতাজের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করা হয়। গত ২২ মে পুলিশ একটি মামলায় তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। একই দিন হত্যা মামলায় মমতাজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ওই দিন তাঁকে কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয়।

এরপর গত মঙ্গলবার হত্যা মামলার শুনানি থাকায় মমতাজকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিঙ্গাইর থানায় নেওয়া হয়। গত শুক্রবার হত্যা মামলার রিমান্ড শেষে তাঁকে আবার আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে হরিরামপুর থানায় করা হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হরিরামপুর থানায় নেওয়া হয়।

মানিকগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের প্রথম আলোকে বলেন, দুই দিনের রিমান্ড শেষে আজ দুপুরে মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ হাজির করা হয়। পরে আদালত তাঁকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
১১৬৬ Time View