ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন

বিশেষ সংবাদদাতা, ঢাকা

আন্তর্জাতিক মানবাধিকার কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও মানবকল্যাণমুখী করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’-এর বাংলাদেশ চ্যাপ্টার। রাজধানীর বনানীতে আয়োজিত এক বর্ণাঢ্য, প্রাণবন্ত ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী, গণমাধ্যম প্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর চেয়ারপারসন এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবন্ধী বিষয়ক কমিটির অন্যতম সদস্য জনাব মনসুর আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন, টিআইবির সদস্য ড. জাহিদ আহমেদ চৌধুরী এবং দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান ও ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’-এর সভাপতি জনাব শিব্বির মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে দেশ-বিদেশের অসংখ্য বিশিষ্ট ব্যক্তি, মানবাধিকার কর্মী, গণমাধ্যম প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সৌদি আরব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জালাল উদ্দিন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের পুরো পরিবেশজুড়ে ছিল উৎসবমুখর আমেজ, আন্তরিকতা এবং মানবকল্যাণে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর চেয়ারপারসন এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবন্ধী বিষয়ক কমিটির অন্যতম সদস্য জনাব মনসুর আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, মানবাধিকার শুধু কোনো আইনি শব্দ নয়, এটি মানুষের জন্মগত মর্যাদা, নিরাপত্তা ও সমতার প্রতিশ্রুতি। অতএব দেশের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। বিশেষ আকর্ষণ হিসেবে সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিনের তত্ত্বাবধানে ইতালি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’-এর আন্তর্জাতিক সদস্যরা। তারা বাংলাদেশ চ্যাপ্টারের শুভ সূচনায় অভিনন্দন জানিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। হিউম্যান রাইটস অ্যালাইভ’-এর সাধারণ সম্পাদক কাজী আওলাদ হোসেন বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে বিভিন্ন তথ্যাদি তুলে ধরেন। এবং হিউম্যান রাইটস অ্যালাইভ ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ জাতিসংঘের মানবাধিকার সনদ অনুসরণ করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে ১৫ জনকে অ্যাওয়ার্ড ও ১০ জনকে সনদপত্র প্রদান করা হয় । অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন,জাহিদুল ইসলাম, সৈয়দ সারোয়ার হোসেন, ডক্টর বিকাশ চন্দ্র সরকার, নাজমিন সুলতানা, মোহাম্মদ শাহাবুদ্দিন, মো: মোজাফফর আহমেদ, লুৎফর রহমান হিমু, সৈয়দ জুবায়ের আহমেদ, সরদার সাইদুল কবির, রোটা :ইঞ্জিনিয়ার মো: আখতারুজ্জামান ভূঁইয়া, শরিফুল ইসলাম,ডক্টর জাহিদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ খাইরুল হাসান পলাশ, মনসুর আহমেদ চৌধুরী, শিব্বির মাহমুদ। সনদ প্রাপ্তরা হলেন, মোঃ মোবারক হোসেন, আব্দুল কাদের, বিপ্লব সিকদার, সৈয়দ মোর্তজা আলী মুরা,মোঃ রশিদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম খান, জিয়াউর রহমান শামীম, কাজি রিপন সহ লাবিবুর জামান লাবি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান ও ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’-এর সভাপতি জনাব শিব্বির মাহমুদ এ সময় তিনি বলেন, ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ আন্তর্জাতিকভাবে মানবাধিকার রক্ষার্থে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে সেই সঙ্গে হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টার এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সার্বক্ষণিক কাজ করে যাবে। সংস্থাটি আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, প্রবাসীদের আইনি সহায়তা প্রদান, জলবায়ু পরিবর্তন, শরণার্থী সংকটসহ বিভিন্ন মানবিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। সংগঠনের আন্তর্জাতিক সদর দপ্তর ইতালির ঐতিহাসিক ও পর্যটন নগরী ভেনিসে অবস্থিত।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৭২৬ Time View