ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন

ছিনতাইকারী চক্রের সক্রিয় পলাতক সদস্য সুমন (২২) সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক গ্রেফতার

রাজিব হাসান নিপু, টাংগাইল সদর প্রতিনিধি

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদী মো. বেলাল হোসেন (৪৩) এর ছেলে ভিকটিম নাজমুল হোসেন (২৩) গত ০২ আগস্ট ২০২৫ তারিখ ভোর অনুমান ৪.৪৫ ঘটিকায় নিজ বাড়ি হতে ঢাকা যাওয়ার পথে ব্যাটারি চালিত অটো ভ্যান যোগে কালিহাতি থানাধীন হিজুলি সাকিনস্থ নবনির্মিত মসজিদের সামনে পৌছিলে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী ২ টি মোটরসাইকেলে করে ভিকটিমের পথরোধ করে ধারালো অস্ত্র দ্বারা মৃত্যুভয় দেখিয়ে নগদ ১০ হাজার টাকা এবং ১ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই তারিখ ০৫.১০ ঘটিকায় উক্ত ছিনতাইকারীরা একই কায়দায় আঃ মান্নান (৪৫) নামের এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় জনগনের সহায়তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে আসামিদের আটক করার চেষ্টা করলে ১ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হলেও অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ০৪ জনকে আসামি করে কালিহাতি থানায় একটি দস্যুতা মামলা দায়ের করে যার মামলা নং-০৫, তারিখ-০৩ আগস্ট ২৫, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৭০। উক্ত মামলা রুজু হওয়ার পর র‍্যাব-১৪, ময়মনসিংহ ছিনতাইকৃত মালামাল উদ্ধার সহ ছিনতাই চক্রের সক্রিয় সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে, সিপিসি-৩ র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ধৃত আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুমান ১৬:৫০ ঘটিকায় টাঙ্গাইল জেলার সদর থানাধীন এনায়েতপুর গ্রামস্থ হাজেরাঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার এজাহারনামীয় সক্রিয় পলাতক সদস্য সুমন (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল কালিহাতি থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
৭৮৭ Time View