ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই: ট্রাম্প

সাংবাদিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প দাবি করেছেন, বিশ্বজুড়ে সংঘাত রোধে তার সাতটি মধ্যস্থতা প্রচেষ্টা সফল হয়েছে, যদিও সেই মধ্যস্থতার ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, জাতিসংঘের পরিবর্তে আমাকে এগুলো করতে হলো, আর দুঃখজনকভাবে প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ সাহায্য করার চেষ্টা পর্যন্ত করেনি।

ট্রাম্প জাতিসংঘ সদর দফতরে ভাঙা একটি লিফট এবং পূর্বে উল্লেখিত টেলিপ্রম্পটারের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, এটাই আমি জাতিসংঘ থেকে পেয়েছি—একটি খারাপ এসক্যালেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার।

তিনি আরও বলেন, সেই সময় আমি এ বিষয়ে ভাবিনি কারণ আমি লাখ লাখ মানুষকে বাঁচানোর জন্য ব্যস্ত ছিলাম। পরে বুঝতে পারলাম, জাতিসংঘ আমাদের পাশে ছিল না।

ট্রাম্প প্রশ্ন করেছেন, এ অবস্থায় জাতিসংঘের উদ্দেশ্য কী? এ সংস্থার বিশাল সম্ভাবনা আছে… কিন্তু এখন পর্যন্ত তারা সেই সম্ভাবনার কাছাকাছি পর্যন্তও পৌঁছাতে পারেনি। সাধারণত তারা শুধু শক্ত ভাষায় চিঠি পাঠায়, তারপর তা অনুসরণ করে না।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
১০১৮ Time View