ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না’- হর্ষ বর্ধন শ্রিংলা

সাংবাদিক

বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শ্রিংলা বলেছেন, জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

শ্রিংলা বলেন, ‘তাদের হাতে রক্ত ​​লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ। বাংলাদেশ, মিশর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান একই মুসলিম ব্রাদারহুড। এই চিতাবাঘ তার দাগ বদলায় না।’

তবে তিনি বলেন, ‘এটা ঠিক যে, ক্ষমতায় যারা আসবে তাদের সঙ্গেই আমরা কাজ করব। কিন্তু যদি কেউ আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে আপনাকে সে বিষয়ে সচেতন থাকতে হবে।’

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করা শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে ভারত সম্মান করে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ বলছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) নির্বাচনে জয়লাভ করেছে। শ্রিংলা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ‘সহায়ক’ হিসেবে সংগঠনটির ভূমিকা নিয়ে মন্তব্য করেন। তিনি জামায়াতের বিরুদ্ধে হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ আনেন।

৬৩ বছর বয়সী প্রাক্তন কূটনীতিক বাংলাদেশে পাকিস্তানের ক্রমবর্ধমান উপস্থিতির দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ভারতের সীমান্তে পাকিস্তানের গোয়েন্দাদের (আইএসআইয) ‘তৎপরতা’ নিয়েও কথা বলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
৭৫৭ Time View