ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থী আব্দুল মজিদের মোটরসাইকেল শোডাউন

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার

জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী আলহাজ মাওলানা আব্দুল মজিদের নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোডাউনে দলীয় বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মী অংশ নেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোডাউন বের হয়ে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার হয়ে দেওয়ানগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ এলাকায় শোডাউন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জি এম রুহুল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফ খান রাসেল।

বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মুহিব হাসান, এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান পলাশও শোডাউনে অংশ নেন।

স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের উপস্থিতিতে মোটরসাইকেল শোডাউনটি বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোডাউন চলাকালে প্রার্থী আলহাজ মাওলানা আব্দুল মজিদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
৬৩৯ Time View