ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে মো. রইছ উদ্দিন (৫১) নামের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রিয়াদে ইনভেস্টার আসলাম আহমেদ মোরশেদের Camera World-এর ৫ম শাখা “মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব কর্মকর্তা। নিহত মুন্সীগঞ্জে বসতঘরে মা ও মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কলমাকান্দায় ইউএনওকে শাসানোর ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত ৬০০ বছরের ইতিহাসে প্রথমবার—খোকসায় বসছে না কালীপূজার ঐতিহ্যবাহী গ্মেলা প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত অস্বচ্ছ জনগোষ্ঠীর মাঝে সহায়তা প্রদান বকশীগঞ্জে সার গুদাম ও হিমাগারের দাবি এডভোকেট সোহেল রানার হাজীগঞ্জে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে” বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সাংবাদিক

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও মাদক জব্দ এবং আপহরণকৃত ১ জন ব্যাক্তি উদ্ধার।

রবিবার ৬ জুলাই ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন এলাকায় পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ৫ জুলাই ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত সাড়ে ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গোলাবর্ষণ শুরু করে। এসময় আত্মরক্ষার নিমিত্তে যৌথ বাহিনী ফাঁকা গোলা বর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে, পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্তানায় তল্লাশী চালিয়ে ১ টি জি-৩ বিদেশি রাইফেল, ১ টি ৯ মিঃমিঃ ও ১ টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল, ৩ টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১ শত রাইফেলের ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গোলা এবং ৫ কোটি ৩ হাজার ৬ শত টাকা মূল্যের ১ কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ এবং আপহরণকৃত ১ জন ব্যাক্তিকে উদ্ধার করা হয়। ডাকাত দলের সদস‌্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত ব্যাক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ডাকাতি রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ অস্ত্র পাচার ও ডাকাতি রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
৭৬৩ Time View