ঢাকা
,
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক
হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
এইচএসসি: ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর
ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প
২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজা : সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি
বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নের বৈধতা পেলেন জাপা’র হাফিজউদ্দীন।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩(রাণীশংকৈল- পীরগঞ্জ)আসনে মনোনয়নের বৈধতা পেলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মদ।
রবিবার, ৪ জানুয়ারি বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ইশরাত ফারজানা। প্রসঙ্গত, এ আসনে ইতিপূর্বে নির্ধারিত সময়ে মোট ১০ প্রার্থী মনোনয়ন জমা দেন। তার মধ্যে নির্বাচন কমিশনের বিধির আওতায় শর্ত পূরণ না হওয়ায় গত ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ের দিনে স্বতন্ত্র প্রার্থী আশামনির মনোনয়ন বাতিল এবং জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীনের মনোনয়ন স্থগিত হয়ে যায়।
আজ রবিবার ৪ জানুয়ারি নির্ধারিত সময় বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় কাগজ সংশ্লিষ্ট অফিসে জমা দেয়ায় হাফিজউদ্দীনের মনোনয়ন ও প্রার্থীতা বৈধতা পায়।

























৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক