ঠাকুরগাও সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তবর্তী এলাকা থেকে ৩ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্র জানায়, গত ৩ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চাপসার বিওপির দায়িত্বাধীন হরিপুর সীমান্ত এলাকা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান আরও বলেন, ” মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে।
তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরণ ও কৌশল বিবেচনায় নিয়ে আমাদের অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

























৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক