ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর, পূর্ণাঙ্গ রায় প্রকাশ তাজমিনের পোশাক যাচ্ছে ডিএনএ ল্যাবে, ফরেনসিকে মোবাইল ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি

ডাকসু নির্বাচন, ৮০ শতাংশ ভোট কাস্ট

সাংবাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত গড়ে ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ তথ্য জানিয়েছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা।

তিনি জানান, শহীদুল্লাহ হলে ৭৫ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৭৯ শতাংশ এবং অমর একুশে হলে ৭২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এছাড়া বিভিন্ন হলে ভোটগ্রহণের হার ছিল সন্তোষজনক। কবি জসীম উদদীন হলে মোট ১ হাজার ৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৬৪টি ভোট, যা ৮২ শতাংশ।

এছাড়া, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২১২টি ভোট, যা প্রায় ৬৯ শতাংশ। সূর্যসেন হলে মোট ১ হাজার ৫০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২৭৪টি ভোট, শতাংশে ৮৫। একইভাবে শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৩৫০টি ভোট, যা ৮৫ শতাংশ। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সার্বিকভাবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে গণনা কার্যক্রম।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
৯৩৪ Time View