ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির পাঁচ ধাপের ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিডে ইনিংস ঘোষণা বাংলাদেশের পুলিশ-বিএনপির পাহারায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি

ডাক্তার দেখানোর আগেই রোগীর মৃত্যু!

জাহিদুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষা করতে গিয়ে মৃত্যু হয়েছে সুখজান নেছা (৫৮) নামের এক নারী রোগীর। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সুখজান নেছা কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের সিরাজ উদ্দীন বিশ্বাসের স্ত্রী। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে যক্ষায় ভুগছিলেন।

রোগীর মেয়ে সাবানা খাতুন জানান, শনিবার বিকেল ৫টার দিকে তিনি মাকে নিয়ে হাসপাতালে আসেন। মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেনকে দেখানোর জন্য অপেক্ষা করছিলেন চেম্বারের সামনে। তাদের সিরিয়াল ছিল ৩৩। অপেক্ষায় থাকতে থাকতে তার মায়ের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। বাথরুম শেষে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুখজান নেছা। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুখজানের ছেলে শাহাজান আলী বলেন, “আমার মা অনেকদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। হয়তো এ কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা কাউকে দায়ী করছি না।”

হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জাকির হোসেন জানান, রোগী সিরিয়াল দিয়ে বাথরুমে গিয়েছিল। সেখান থেকে বের হওয়ার পর তিনি মারা যান। খবর পেয়ে তিনি রোগীর পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন রোগী মারা গেছেন। তিনি বলেন এ ঘটনায় কারো অবহেলা ছিল না।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:১৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৭৪৮ Time View