ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ’র উদ্যোগে সেরা রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ঘোষিত ‘শীতার্তদের কম্বল দাও’ কর্মসূচির দ্বিতীয় দিনের ক্রাউড ফান্ডিং সমাপ্ত, কম্বল বিতরণ শক্রবার রাত ১০টায়

সাংবাদিক

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত ‘শীতার্তদের কম্বল দাও’ কর্মসূচির ক্রাউড ফান্ডিং কার্যক্রমের দ্বিতীয় দিন সফলভাবে শেষ হয়েছে। সংগৃহীত তহবিলের মাধ্যমে আগামীকাল শুক্রবার রাত ১০টায় কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে উক্ত কর্মসূচির ঘোষক এবং মূল আয়োজক মুহাম্মদ মিজানুর রহমান ।

গত ২৯ ডিসেম্বর রাত ১১টায় শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান মুহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, বর্তমানে দেশজুড়ে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন, যাদের শীত নিবারণের কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই। এতে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন।

তিনি আরও বলেন, “মানুষ হিসেবে আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা চাইলে সবার জন্য ঘর তৈরি করে দিতে পারবো না, তবে সম্মিলিতভাবে সামান্য সহযোগিতার মাধ্যমে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব। সেই লক্ষ্যেই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত উল্লেখ করে তিনি জানান, প্রত্যেকে যদি মাত্র ১০ টাকা করেও সহযোগিতা করেন, তাহলে বড় পরিসরে শীতার্তদের পাশে দাঁড়ানো সম্ভব। প্রাথমিকভাবে তারা ৫০০টি কম্বল বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছেন, যা সংগৃহীত অর্থের ওপর ভিত্তি করে আরও বাড়তে পারে।

এদিকে, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরাম ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ফটোগ্রাফি ক্লাব এই কর্মসূচির যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের মানবিক উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে।

শিক্ষার্থীদের এই ক্রাউড ফান্ডিংভিত্তিক উদ্যোগ এবং দ্রুত বাস্তবায়নের কার্যক্রম শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
৭৬৫ Time View