ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপ্রতিম হত্যাকাণ্ড: আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি আশুলিয়ায় সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, নিহত ১ আহত ১৭ কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে পুলিশের অভিযান; ২০ হাজার ইয়াবাসহ শিক্ষার্থী গ্রেপ্তার জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় এলাকার পরিচিত মুখ ও শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের কৃতি সন্তান মিটু রঞ্জন পাল চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার প্রাথমিক অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি এলাকার বাসীর দোয়া ও সমর্থন চেয়ে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। সম্প্রতি উনার ভেরিফাইড ফেসবুক এক বার্তায় তিনি তাহিরপুরবাসীর উদ্দেশ্যে নিজের স্বপ্নের কথা জানান। তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও, দেশে ফিরে এলাকাবাসীকে সাথে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে নিশ্চিত করেছেন। একটি আধুনিক তাহিরপুরের অঙ্গীকার মিটু রঞ্জন পাল তাঁর বক্তব্যে তাহিরপুরকে একটি আধুনিক, উন্নত ও সম্ভাবনাময় উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তাঁর নির্বাচনী ভাবনার মূল লক্ষ্য হচ্ছে মানসম্মত শিক্ষা ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা। হাওরাঞ্চলের কৃষি উন্নয়ন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এলাকার অর্থনৈতিক শ্রী বৃদ্ধি করা। ভুল-ত্রুটির ক্ষমা ও আশীর্বাদ প্রার্থনা ঘোষণায় অত্যন্ত বিনয়ের সাথে তিনি বলেন, “মানুষ মাত্রই ভুল করে, আমি ও তার ব্যতিক্রম নই। অতীতে কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” তিনি আরও যোগ করেন, জনগণের দোয়া ও ভালোবাসা পেলে তিনি তাহিরপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। এলাকাবাসীর সাথে চূড়ান্ত পরামর্শ মিটু রঞ্জন পাল জানান, তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন। দেশের আসার পর এলাকার মুরব্বি, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করবেন। সবার মতামতের ভিত্তিতেই তিনি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাহিরপুর উপজেলা সাধারণ মানুষের মধ্যে মিটু রঞ্জন পালের এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
৭৪১ Time View