ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে’র সাভার অফিসে মাসব্যাপী ‘বৈশাখী ঝড়ো অফার’-এর শুভ উদ্বোধন বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে সংরক্ষিত নারী আসনে জোরালো আলোচনায় অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রিকশা চালকদের তাণ্ডব- সাংবাদিক পুলিশ পথচারী সবার উপরে আক্রমণ করে রিকশা চালকরা হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা

তিতাসে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সর্পের দেবী মনসা পূজা

হালিম সৈকত, কুমিল্লা প্রতিনিধি 

সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল হিন্দু ধর্মের অনয়তম উৎসব মনসা পূজা।
প্রতিমা বিসর্জনের পূর্বে ১৯শে আগস্ট মোঙ্গলবার উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশন খেলার মাঠে শ্রী শ্রী মনাসা পূজা বিজয়া দশমীর আয়োজন করা হয়।
এতে তিতাস, হোমনা ও নরসিংদী থেকে ২৭টি মনসার নান্দনিক প্রতিমা দশমী উৎসবস্থলে আসে। এই দশমীকে কেন্দ্র করে সেখানে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত হয়ে ঢাক-ঢোল বাজিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস করে।

দশমী অনুষ্ঠানে সামগ্রিক বিবেচনা করে মাছিমপুর গ্রামের শচীন্দ্র নম: প্রতীমাকে প্রথম, নাগেরচর গ্রামের তুফান দাসের বাড়ির প্রতীমাকে দ্বিতীয় এবং একই গ্রামের রমেশ দাস ও নরসিংদী মাধবদী তপন দাসের প্রতীমাকে যুগ্মভাবে তৃতীয় ‘শ্রেষ্ঠ প্রতিমা’ হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করা হয়।
পরে হিন্দু সম্প্রদায়ের লোকজন নদীতে প্রতিমা বিসর্জন করে পূজার আনুষ্ঠানিকতা শেষ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ উল্ল্যাহ, মাছিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিব সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি বাবু স্বপন সূত্রধর, সাধারণ সম্পাদক লনি দেবনাথ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জন চন্দ্র দাসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ সাত্তার, হাসান মাহমুদ অপু, মনসা দশমীর উদযাপন কমিটির সদস্য সঞ্জয় দাস, অরুন দাস ও শিবু চন্দ্র নমসহ আরো অনেকে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
৭১০ Time View