ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয় এক দিন আগেই যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প–পেজেশকিয়ান আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

সাংবাদিক

ঢাকা, ১৭ জুন ২০২৬: দেশের ডিজিটাল গণমাধ্যম খাতের অন্যতম সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) সফলভাবে তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমএফ-এর সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে ডিজিটাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট মোঃ দেলোয়ার হোসেন বলেন, “ডিজিটাল গণমাধ্যমের প্রসার, পেশাগত উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডিজিটাল প্ল্যাটফর্মের পুনর্জাগরণ, নতুন উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ব্যবস্থার উন্নয়নে ডিএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “দেশের গণমাধ্যম খাতে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে চায় ডিএমএফ। গণমাধ্যমের উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধেও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।”

তিনি জানান, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের এই যুগে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী এক বছরের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে ৫০০ দক্ষ গণমাধ্যমকর্মী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে ডিএমএফ।

সভায় আরও ঘোষণা করা হয় যে, “ডিজিটাল মিডিয়া ফোরাম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬” আগামী ২৫ জুলাই, শনিবার অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই এ পুরস্কারের আবেদন প্রক্রিয়া ও জুরি বোর্ডের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ডিএমএফ-এর উপদেষ্টা এবং স্টার নিউজের ওয়েব ও ডিজিটাল মিডিয়া লিড জনাব মইন উদ্দিন বকুল বলেন, “ডিজিটাল গণমাধ্যমে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা এবং তাদের পেশাগত উন্নয়নে ডিএমএফ গত তিন বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা ও মফস্বল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

ডিএমএফ-এর উপদেষ্টা এবং দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ জনাব নুরুল ইসলাম বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষ জনবল তৈরি একটি বড় চ্যালেঞ্জ। ডিএমএফ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। গণমাধ্যমের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।”

তিনি আরও বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট নির্মাণ এবং আধুনিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহত্তর গণমাধ্যমের উন্নয়নে কাজ করবে ডিএমএফ।”

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুন একঝাঁক উদ্যমী, মেধাবী ও স্বপ্নবান ডিজিটাল গণমাধ্যমকর্মীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশের ডিজিটাল গণমাধ্যম খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি ইতোমধ্যে গণমাধ্যমকর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৫০৮ Time View