ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা থাইল্যান্ডকে হারিয়ে আসিয়ান কাপের প্রথম চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা ১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে’গুণী শিক্ষক ‘ সম্মাননা পেলেন নরসিংদীর নাজিম উদ্দিন মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী নতুন পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ ঢামেকের বাথরুমে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

সাংবাদিক

সান সিরোয় নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে নাপোলিকে হারিয়েছে ইন্টার মিলান। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পেয়েছে বর্তমান সিরি আ চ্যাম্পিয়নরা। ইন্টারের জয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক লাউতারো মার্তিনেজ।

শনিবার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নাপোলি। ৫০ মিনিটে মাত্তেও পলিতানোর প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছিলেন ইন্টারের গোলরক্ষক। তবে ফিরতি বলে নিচের কোণে শট নিয়ে দলকে এগিয়ে দেন পলিতানো।

এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হইলুন্দ। বাঁকানো শটে বল জালে পাঠিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পান ডেনিশ ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে পড়েও দ্রুত ম্যাচে ফেরে ইন্টার। ৫৩ মিনিটে ফেদেরিকো দিমার্কোর দারুণ এক ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠান মার্তিনেজ। এরপর সমতা ফেরানোর সুযোগও তৈরি করে স্বাগতিকরা। মার্কাস থুরামের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৮২ মিনিটে আর ভুল করেননি থুরাম। ডান দিক থেকে আসা বল নিখুঁত হেডে জালে পাঠিয়ে ২-২ করেন ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের নাটকীয় সমাপ্তি আসে নির্ধারিত সময়ের শেষ মিনিটে। কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ইন্টারকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন মার্তিনেজ। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।

এই জয়ে চলতি সিরি আ মৌসুমে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেল ইন্টার। একই সঙ্গে ঘরের মাঠে লিগে অপরাজিত থাকার ধারাও আরও দীর্ঘ করল তারা। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে সান সিরোয় সিরি আ ম্যাচে হেরেছিল ইন্টার।

অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হারল নাপোলি। গত সপ্তাহে কোমোর কাছে ঘরের মাঠে হারের পর এবার ইন্টারের কাছেও হারল গত মৌসুমের চ্যাম্পিয়নরা।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে সিরি আ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নাপোলির অবস্থান দশম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৬০১ Time View