ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি

সাংবাদিক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ১৫ অক্টোবর এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে দুর্গাপূজার ছুটিতে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট কাস্টমস হাউস ও স্টেশনের কমিশনারদের পাশাপাশি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে হবে।

আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার কথাও নির্দেশনায় বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
৫০৪ Time View