ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোটগ্রহণ ২০ আগস্ট ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

সাংবাদিক
সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারসহ নানান অভিযোগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলানটারি স্টেরিলাইজেশন (বিএভিএস) ও চট্টগ্রামের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) পৃথক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

দুদক জানায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলানটারি স্টেরিলাইজেশন (বিএভিএস) -এ নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া জনবল নিয়োগ, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় একই অঞ্চলের একাধিক লোক নিয়োগসহ সার্বিক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। এছাড়া ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের সত্যতা রয়েছে মর্মে রেকর্ডপত্র পর্যালোচনায় পরিলক্ষিত হয়।

এদিকে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট টিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চট্টগ্রামে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম প্রধান নির্বাহী প্রকৌশলী, এলজিইডি’র দপ্তরে উপস্থিত হয় ও অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণ করে। চট্টগ্রাম জেলার হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ার উপজেলায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহে বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

এনফোর্সমেন্ট টিম সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৬৪১ Time View