ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ An Interesting Interview with the amazing Music Personality, Davide Pomponio প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে যেসব সুবিধা সেনা হেফাজতে মোজাফফর- শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন ফারুক আহমেদ খাঁন স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট আবারও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দেবিদ্বারে গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত দাম আদায়: দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

শাহ্ আল-আমিন আমানত, সিনিয়র রিপোর্টার

কুমিল্লার দেবিদ্বারে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে ৭ জানুয়ারি (বুধবার) উপজেলার রসুলপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্যাসের সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে মো. পারভেজ (২৪) ও আবুল কালাম (৪৭) নামক দুই ব্যবসায়ী ভোক্তাদের নিকট অতিরিক্ত মূল্যে গ্যাসের সিলিন্ডার বিক্রি করছিলেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে প্রত্যেক মামলায় অর্থদণ্ড আরোপ করে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দাম আদায়ের মাধ্যমে সাধারণ ভোক্তাদের হয়রানি করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা, সঠিক ওজন নিশ্চিত করা এবং ভোক্তাদের সঙ্গে ন্যায্য আচরণ করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
৬৮৫ Time View