ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রবাসী ভোটিংয়ে বাংলাদেশ মডেল অনুসরণের কথা ভাবছে নেপাল পেটে গজ রেখে সেলাই, চার মাস পর বীথির মৃত্যু দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মেয়াদ থাকতেই সরে দাঁড়ালেন আহমেদ ইসমেত, বিডিবিএলের নতুন চেয়ারম্যান হালিম চৌধুরী মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন বরিশাল কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ‎

সাংবাদিক

 ‎মোস্তাফিজুর রহমান বাবু, সুনামগঞ্জ:- ‎ ‎পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

‎ ‎বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। ‎ ‎শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ট্রাফিক পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‎জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম। ‎সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‎

‎এ ছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা, পৌর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, দিরাই, শান্তিগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা কর্মসূচিতে অংশ নেন। ‎ ‎সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫৯৭ Time View