নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্তের প্রতিবাদে পাঁচলাইশ থানা জাসাসের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
চট্টগ্রাম সংবাদদাতা: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীদের মাধ্যমে দেশে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। জাসাস চট্টগ্রাম মহানগরের অধীন পাঁচলাইশ থানার উদ্যোগে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের (টিআইসি) সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
পাঁচলাইশ থানা জাসাসের সভাপতি জি এম সাইদুর রহমান মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ শিপন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পী সৈয়দ জিয়া।
বিশেষ অতিথি ছিলেন মহানগর জাসাসের সদস্য শিল্পী নাসির উদ্দীন এবং চান্দগাঁও থানা জাসাসের আহ্বায়ক মো. মানিক। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পলাতক অপশক্তি দেশজুড়ে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে জাসাসের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের যেকোনো ষড়যন্ত্র রাজপথে নস্যাৎ করে দেবে।
উক্ত স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাসাস পাঁচলাইশ থানার অর্থ সম্পাদক মো. নাসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসান, দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন রানা, সহ-সভাপতি মো. সায়মন, সদস্য মো. জাহেদুল, মো. রিপন, মো. সুমনসহ স্থানীয বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।






















আইন সেবাদানকারী প্রতিষ্ঠান সাদিক এন্ড কাউন্সিলের ৫ম বর্ষপূর্তি।