ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসব মুখর পরিবেশে চাঁদপুর ৩ আসনের নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: শরীয়তপুর–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকেই নির্বাচনে মাঠে আছেন আজহারুল ইসলাম ডিজিটাল মিডিয়া ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম।মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে মো. রইছ উদ্দিন (৫১) নামের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রিয়াদে ইনভেস্টার আসলাম আহমেদ মোরশেদের Camera World-এর ৫ম শাখা “মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব কর্মকর্তা। নিহত মুন্সীগঞ্জে বসতঘরে মা ও মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নেত্রকোনায় ১১ বছর পর জেলা বিএনপির সম্মেলন, সভাপতি আনোয়ারুল, সম্পাদক রফিকুল

সাংবাদিক

১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। দুজনই আগের কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব ছিলেন। গতকাল শনিবার গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।

এর আগে গতকাল দুপুরে মোক্তারপাড়া মাঠে প্রধান অতিথি হয়ে সম্মেলনের উদ্বোধন করেন সালাহ উদ্দিন আহমদ। পরে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ফলাফলে দেখা যায়, সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আনোয়ারুল হক সভাপতি পদে ১ হাজার ২৭৫ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক পান ২১১ ভোট। বাতিল হয় ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে সদ্য বিলুপ্ত কমিটির সদস্যসচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম পান ৭৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান পান ৭২১ ভোট। অপর প্রার্থী বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু পান ১৮ ভোট। বাতিল হয় ১০ ভোট। নেত্রকোনা বিএনপির ১০টি উপজেলা ও ৫টি পৌর কমিটির মোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর ভোট দেন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর। শহরের চকপাড়ায় কোর্ট স্টেশন এলাকায় অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি হন বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন চিকিৎসক আনোয়ারুল হক এবং সাংগঠনিক সম্পাদক হন ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মনিরুজ্জামান দুদু।

২০১৬ সালের ৮ মার্চ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। পরে ২০১৯ সালের ৬ আগস্ট মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ওই সময় গঠিত ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয় আনোয়ারুল হককে এবং সদস্যসচিব করা হয় রফিকুল ইসলামকে। এই আহ্বায়ক কমিটির অধীনেই এত দিন জেলা বিএনপির কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
৭২৮ Time View