ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস ‘স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থীই লড়তে পারবেন’

নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে মারধর, উদ্ধার করলো সেনাবাহিনী

সাংবাদিক

বিক্ষোভকারীদের মৃত্যু, রাজনীতিবিদদের দুর্নীতি ও সামাজিকমাধ্যম বন্ধের প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সহিংস রূপ নেয় নেপালের আন্দোলন। এর জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরই বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনসহ বিভিন্ন জায়গায় আগুন ও ভাঙচুর চালিয়েছেন।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতেও হামলা হয়েছে। এরমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবার বাড়িতে প্রবেশ করেন শত শত বিক্ষোভকারী। তারা তাকে ও তার স্ত্রীকে মারধর করেছেন। এতে শের বাহাদুরের মুখ থেকে রক্ত ঝরতেও দেখা গেছে।

জনতার মার খেয়ে একটা সময় অসহায় হয়ে পড়েন তিনি। এ সময় তাকে ঘাসের ওপর বসে থাকতে দেখা যায়। পাশে দেখা যাচ্ছে সেনা সদস্যরা তার পাশে দাঁড়িয়ে আছেন।

বিক্ষোভকারীদের থেকে উদ্ধার করে সাবেক এ প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গতকাল সোমবার নিরাপত্তাবাহিনীর গুলিতে ১৯ জন বিক্ষোভকারী নিহত হন। যাদের বেশিরভাগ স্কুল ও কলেজের ছাত্র ছিলেন। তাদের মৃত্যুতে ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ।

কারফিউ থাকা সত্ত্বেও মঙ্গলবার সকালে হাজার হাজার মানুষ কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি খারাপ হলে দেশটির সেনাপ্রধান সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে সরে যেতে বলেন। তার আহ্বান মেনে নিয়ে পদত্যাগ করেন কেপি শর্মা। শোনা যাচ্ছে, দেশ থেকে পালিয়ে তিনি দুবাইয়ে চলে যাবেন।

সূত্র: এনডিটিভি

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
৮৮২ Time View