ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিজের অস্ত্রের গুলিতে রেলপুলিশ সদস্যের মৃত্যু চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ কোচিং বাণিজ্যে জিম্মি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, ক্লাসে উপস্থিতিতে ধস অবৈধ অটোরিকশা-সিএনজি চলাচল রোধে সাভার হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে থানায় মামলা দেবিদ্বার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে যেন না খেলে ভারত, প্রার্থনায় বসে গেছেন তিনি

সাংবাদিক

হুট করেই পাকিস্তান দলের বাজে সময় নেমে এসেছে যেন। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভয়াবহ ব্যাটিং ধস নামে পাকিস্তান ইনিংসে। ত্রিনিদাদে ২৯৫ রান তাড়া করতে নেমে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল।

সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেয়ে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারার পর সিরিজ নির্ধারণী খেলায় ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। শুরুতেই তিন ওপেনার সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক ও অধিনায়ক রিজওয়ান—তিনজনই শূন্য রানে আউট হন। পাকিস্তান ম্যাচ হারে ২০২ রানের বিশাল ব্যবধানে।

এমন লজ্জাজনক হারের পর সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা ক্ষোভে ফেটে পড়েন। শোয়েব আখতার ব্যাটসম্যানদের কড়া ভাষায় সমালোচনা করে বলেন, ‘রাওয়ালপিন্ডির পিচ নিয়ে ঘুরে বেড়ানো যায় না।’

অন্যদিকে বাসিত আলী আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, ‘আমি প্রার্থনা করি ভারত যেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে না খেলে। ওরা এমনভাবে মারবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না।’

হাস্যরসের ছলে অনুষ্ঠানের সঞ্চালক বলেন, বর্তমান ফর্মে আফগানিস্তানের বিপক্ষেও পাকিস্তানের জেতার সম্ভাবনা নেই। জবাবে বাসিত বলেন, ‘আফগানিস্তানের কাছে হারলে দেশে কেউ তেমন কিছু বলবে না। কিন্তু ভারতের কাছে হারলেই সবাই পাগল হয়ে যায়।’

এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই সংস্করণে পাকিস্তানের রেকর্ড তুলনামূলক ভালো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল তারা। তখন দলে ছিলেন না বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপেও এই দুজন খেলবেন না।

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এটি আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও ধরা হচ্ছে। বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
৯২৮ Time View