ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত: রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনের মৃত্যু হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী মিষ্টির আসনে ভোট: জামানত দিতে হবে ২০ হাজার টাকা কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০ দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি

পাসপোর্ট সেবা ভিনদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জানিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি প্রদান

সাংবাদিক

ফারুক আহমেদ চাঁন,সৌদি আরব!! বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি / ভিনদেশী প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়া এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মো: দেলোয়ার হোসেনের হাতে স্মারকলিপি প্রদান করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

রাষ্ট্রদূতের হাতে স্মারকলিপি তুলে দেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাত ও সভাপতি, এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক ও বাংলা টিভি রিয়াদ প্রতিনিধি ফকির আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশন রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ও একুশে টেলিভিশন রিয়াদ প্রতিনিধ মিজানুর রহমান ভূঁইয়া , সংগঠনের সদস্য ও মাই টিভি রিয়াদ প্রতিনিধ সানাউল্লা আপন তাজ সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো: রেজাউল ইসলাম, প্রেস সচিব মো: নুরুল আমিন। গণমাধ্যম নেতারা বলেন কিছুদিন যাবত বিভিন্ন অনলাইন পোর্টাল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সহ নানা গুজন শোনা যাচ্ছে পাসপোর্ট সেবা কার্যক্রমটি দেশীয় প্রতিষ্ঠানের বদলে ভিনদেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার করার পায়তারা চলছে।

একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় অন্য কোন ভিনদেশী প্রতিষ্ঠানে গেলে নাগরিকদের ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে তথ্য নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে। তারা বলেন, সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে বাংলাদেশি ব্যবস্থাপনায় ই-পাসপোর্ট ও বায়োমেট্রিক সেবা আরও সহজ ও সম্প্রসারণ করা প্রয়োজন। পাসপোর্ট সেবা দেশীয় প্রতিষ্ঠান ও দক্ষ জনবলের মাধ্যমে পরিচালনা করা হোক।

এতে নাগরিক তথ্যের নিরাপত্তার পাশাপাশি প্রবাসের মাটিতে বাংলাদেশীদের কর্মসংস্থান সৃষ্টি হবে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে। বাংলাদেশীদের নিরাপত্তার স্বার্থে এ জাতীয় কোন পদক্ষেপ নেওয়া হলেও তা পূর্ণ বিবেচনা করে বাংলাদেশী প্রবাসীদের পাসপোর্ট সেবা নিজ দেশের প্রতিষ্ঠানের কাছে থাকলে সুরক্ষিত থাকবে বলে জানান গণমাধ্যম নেতারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৫৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৬৬৯ Time View