ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপনম;মধ্যপ্রাচ্য ইনচার্জ ;জানান! রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোটগ্রহণ ২০ আগস্ট ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

প্রায় ১৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে নেত্রকোণার পূর্বধলা পৌরসভা

শায়েখ আবদাল খান

প্রায় ১৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে নেত্রকোণার পূর্বধলা পৌরসভা। বুধবার পূর্বধলা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

সভায় ইউএনও বলেন, পূর্বধলা পৌরসভা পুনরায় চালুর বিষয়ে মতামত জানতে সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি এসেছে। খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তাঁর এ বক্তব্যের পর সভায় উপস্থিত সবাই হাততালির মাধ্যমে বিষয়টিকে স্বাগত জানান। স্থানীয়দের প্রত্যাশা, ইতিবাচক মতামতের ভিত্তিতে দ্রুতই পৌরসভার কার্যক্রম পুনরায় শুরু হবে।

জানা যায়, ২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর উদ্যোগে পূর্বধলা সদর ইউনিয়নের আটটি এবং আগিয়া ইউনিয়নের দুটি মৌজা নিয়ে পূর্বধলা পৌরসভা গঠিত হয়। পৌরসভা প্রতিষ্ঠার পর প্রশাসনিক কার্যক্রম পুরাতন কোর্ট ভবনে শুরু হয়। তৎকালীন পৌর প্রশাসক হিসেবে বিএনপি নেতা মুশতাক আহমদ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পৌরসভার অর্থায়নে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণসহ নাগরিক বিভিন্ন সেবা চালু হয় এবং পৌরবাসী এর সুফল ভোগ করতে শুরু করেন।

তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পূর্বধলা পৌরসভা বাতিল করা হয়। এরপর থেকে স্থানীয়রা দীর্ঘদিন ধরে পৌরসভা পুনর্বহালের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পৌরসভা পুনর্বহালের দাবি নতুন করে জোরালো হয়। স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা বিষয়টি একাধিকবার জাতীয় সংসদে উত্থাপন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় মতামত জানতে প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পূর্বধলা সদরের রওশনারা রোড এলাকার বাসিন্দা মাওলানা শহিদুল ইসলাম বলেন, পৌরসভা বাতিল হওয়ার পর থেকে পৌরবাসী নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। অপরিকল্পিত নগরায়নের কারণে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থারও অবনতি হয়েছে। তিনি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে পৌরসভা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম তালুকদার আনার বলেন, পূর্বধলা পৌরসভা ছিল এলাকার মানুষের আবেগ ও উন্নয়নের প্রতীক। এটি পুনরায় চালু হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, পূর্বধলা পৌরসভা পুনরায় চালুর বিষয়ে তিনি ইতোমধ্যে একাধিকবার জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এরই অংশ হিসেবে স্থানীয়দের মতামত জানতে চিঠি পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুতই পূর্বধলা পৌরসভার কার্যক্রম পুনরায় চালু হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
৫৬৯ Time View