ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ। ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ। কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস পুকুরে, ১৫ যাত্রী আহত বুয়েট অধ্যাপক নজরুল ইসলাম মারা গেছেন লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ কুমিল্লা দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পেলো বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা! অবসরের পরও আর্জেন্টিনার জার্সিতে ফিরতে পারেন মেসি

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পেলো বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা!

সাংবাদিক

কুমিল্লা দেবিদ্বার প্রতিনিধি:- বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি -২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক আলোচনা সভারও আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির নির্বাহী সদস্য জনাব মোঃ শাখাওয়াত হোসাইন এর সঞ্চালনায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বল্লভপুর গ্রামের কৃতি সন্তান ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের অন্যতম সদস্য জনাব মোঃ দেলোয়ার হোসেন। এরপর সংগঠনের অন্যতম সদস্য রাশেদুজ্জামান এর নেতৃত্বে একঝাঁক তরুণ শিক্ষানুরাগী সদস্য শিক্ষাবোর্ড চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি কে ফুল দিয়ে বরন করে নেন। সংগঠনের পক্ষ থেকে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় ৬ জন কৃতি শিক্ষার্থীকে প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয় এবং উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে একটি করে সিরামিক মগ প্রদান করা হয়।

একই সাথে বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম কাইয়ুম এর সৌজন্যে ২০২৬ এর উত্তীর্ণ সকল এসএসসি ও দাখিল শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে এবারের এসএসসি উত্তীর্ণ জান্নাতুল ফেরদৌস ও ২০২৫ সালের অষ্টম শ্রেণির ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোসাঃ রাইসুল আক্তার এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য প্রদান করেন কৃতি শিক্ষার্থী সাদিয়া’র পিতা ও অত্র প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মোঃ কবির হোসেন। অনুষ্ঠানে বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন সাবেক কৃতি শিক্ষার্থী তাঁদের গঠনমূলক পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের মধ্যে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি জনাব এডভোকেট জহিরুল ইসলাম কাইয়ুম, বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদরাসার বর্তমান সভাপতি জনাব মোঃ আব্দুল আউয়াল খান বাদল, সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, আব্দুস সাত্তার মাস্টার, ছগীর আহম্মেদ, সাংবাদিক মাসুদ রানা, আবুল কালাম আজাদ শামীম, মোঃ মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম,জসিম উদ্দিন, মোঃ শাহীন হাসান, মোঃ সাদেকুর রহমান খন্দকার, পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি জনাব মোঃ শাহজালাল রোশন উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয় ও বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ আশেপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জনাব রাশেদুজ্জামানের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে দুপুর ১২ টায় প্রোগ্রামের সমাপ্তি ঘটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৫১৬ Time View