ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা থাইল্যান্ডকে হারিয়ে আসিয়ান কাপের প্রথম চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা ১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে’গুণী শিক্ষক ‘ সম্মাননা পেলেন নরসিংদীর নাজিম উদ্দিন মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী নতুন পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ ঢামেকের বাথরুমে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

ফরিদগঞ্জে সরকারি খাল দখল করে বাড়ি ও দোকানঘর নির্মাণের অভিযোগ

সাংবাদিক

‎মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি:- ‎ ‎চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের ৮ও ৯নং ওয়ার্ডের দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামে সরকারি খাল দখল করে বাড়ি ও দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। ‎স্থানীয়দের অভিযোগ, খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের ফলে স্বাভাবিক পানি চলাচল ব্যাহত হচ্ছে।

একটু বৃষ্টিতেই বাড়ি ঘরে পানি জমে থাকে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং কৃষিজমি ও বসতবাড়িতে পানি জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ‎স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি খালটি এলাকার পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ। খালের জায়গা দখল করে দোকানঘর ,বাড়িঘর নির্মাণ করা হলে ভবিষ্যতে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও সংকটাপন্ন হতে পারে। ‎এ বিষয়ে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা সরকারি খালের সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করার পাশাপাশি অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় ফরিদগঞ্জের ভূমি অফিসের দাযিত্বে থাকা এবং ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়নের ভূমি অফিসের তসিলদার মিজানুর রহমান স্বর জমিনে গিয়ে পরিদর্শন করেন। ঘরবাড়ি ও খাল দখলদারদের প্রয়োজনীয় কাগজপত্র ভূমি অফিসে আনার জন্য জোর দাবি জানিয়েছেন। ‎অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫৩৪ Time View