ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন ‎

সাংবাদিক

মো জাকির হোসেন ‎, ‎ফরিদগঞ্জ প্রতিনিধি:  ‎২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ফরিদগঞ্জ উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ‎রবিবার সকাল ১১টায়,মরা ডাকাতিয়া নদি ও প্রাতিষ্ঠানিক পুকুর সহ মোট ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

প্রথমেফরিদগঞ্জ উপজেলার মরা ডাকাতিয়া নদীর ডাকবাংলা ঘাটে ১৪৫ কেজি, কাপ জাতীয় পোনা মাছ, থানা পুকুরে ২৫ কেজি, উপজেলা পুকুর ৫৫ কেজি, সাব-রেজিস্টার পুকুরে ২৫ কেজি, স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে ২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা D,F,O মোহাম্মদ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চাঁদপুর সদর মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়াত হোসেন, ফরিদগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সবুজ শর্মা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সময় প্রধান অতিথি ফখরুল ইসলাম বলেন, ‎মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলাশয়ে মাছের প্রাকৃতিক মজুদ বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকার রাজস্ব বাজেটের আওতায় দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের পোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ‎পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের প্রাপ্যতা বাড়বে বলে আমরা আশা করি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:২৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫০২ Time View