ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর, পূর্ণাঙ্গ রায় প্রকাশ তাজমিনের পোশাক যাচ্ছে ডিএনএ ল্যাবে, ফরেনসিকে মোবাইল ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি

বাগেরহাটের আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

সাংবাদিক

বাগেরহাটের রামপালে যুবক আহাদ আহমেদ ইতু হত্যা মামলার প্রধান দুই আসামিকে খুলনার ফুলতলা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)। মঙ্গলবার ভোরে ফুলতলা উপজেলার লারিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- মামলার প্রধান আসামি বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ। তারা দুজনই রামপালের কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে।

রামপাল থানা সূত্রে জানা যায়, রোববার রাতে আহাদ আহমেদ ইতুকে কয়েকজন ব্যক্তি পিটিয়ে রক্তাক্ত করেন। পরে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন।

এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, হত্যার পর থেকেই এসআরবি ছায়া তদন্ত শুরু করে। মামলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আইনগত কার্যক্রম পুলিশ করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৫৭৭ Time View