ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস ‘স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থীই লড়তে পারবেন’

বাতিল হয়নি মঞ্জু মুন্সীর মনোনয়ন

সাংবাদিক

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের প্রচলিত বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রার্থী ঋণখেলাপি থাকলে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করার সুযোগ থাকে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মনোনয়ন দাখিলের সময় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্ট প্রদত্ত বৈধ স্থগিতাদেশের (স্টে অর্ডার) আওতায় ছিলেন। এ কারণে তাকে আইনগতভাবে ঋণখেলাপি হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই।
এ ছাড়া আইডিএলসি ব্যাংকের করা আপিলের প্রেক্ষিতে গতকাল (বৃহস্পতিবার) তার মনোনয়ন তাৎক্ষণিকভাবে বাতিল হয়েছে—এমন কোনো সিদ্ধান্ত বা আইনগত ভিত্তি নেই। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে এবং পরবর্তী শুনানিতে এ সংক্রান্ত চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।
এদিকে সংশ্লিষ্ট ও দায়িত্বশীল মহল গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। যাচাই-বাছাই ছাড়া এমন খবর ছড়ানো ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও তারা মনে করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই সবার কাম্য।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৪৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
৮০৩ Time View