ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা চালু করতে ৭% সুদে ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ রেকর্ড চুরমার করে ছক্কার বৃষ্টিতে অভিষেকের দ্রুততম সেঞ্চুরি কোম্পানিতে মালিকানা ছাড়া ব্যাংকের ‘প্রতিনিধি পরিচালক’ নয় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু : ২ আসামির দায় স্বীকার আগামী বছরের ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে: ইসি কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ৩ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে এনবিআরের নতুন প্রজ্ঞাপন জারি আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি : ট্রাম্প ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

বান্দরবানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাংবাদিক

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৬৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নোটবুক, কলম ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ১৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে বিশেষ অনুপ্রেরণা হিসেবে ৩ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো মিলনায়তন এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, শিক্ষার্থীদের কখনোই লক্ষ্যহীন বা মনোবলহারা হওয়া চলবে না।

নিজের মেধা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনের স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। সাফল্য রাতারাতি ধরা দেয় না; এটি একটি নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া। লক্ষ্য স্থির রেখে অবিচল চেষ্টা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই কাঙ্ক্ষিত সাফল্য ছিনিয়ে আনা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং বলেন, পাহাড়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকটের বিষয়টি অত্যন্ত উদ্বেগের। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষক সংকট রয়েছে, তা নিরসনে জেলা পরিষদ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।

প্রয়োজনে স্থানীয়ভাবে বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংকট দূর করার আশ্বাস দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বপ্ন বড় দেখতে হবে এবং সেই অনুযায়ী পথ চলতে হবে। লক্ষ্য অটুট রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে এগোলে কোনো বাধাই সামনে দাঁড়াতে পারবে না। সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক উ উইন মং জলির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং, বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ্ মুহাম্মদ রেজাউল করিম এবং পার্বত্য জেলা পরিষদের সদস্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন তুষার।

বক্তারা বলেন, বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় জেলার অন্যতম প্রাচীন ও বাতিঘর প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন পেশায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছেন। নতুন প্রজন্মকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে শুধু ভালো ফলাফল নয়, দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
৫১৫ Time View