ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন

বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি

বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী একটি রাষ্ট্র গঠন করতে সরকারের পাশাপাশি বেসরকারী সকল সংস্থাকে এগিয়ে আসতে হবে। শিশু ও নারীদের উন্নয়ন এবং অতি দরিদ্রদের প্রতি বিশেষ নজর রেখে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে, এমনটাই বলেছেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

২৯মার্চ রবিবার সকালে বান্দরবানের বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) এর বাস্তবায়নে এবং ওয়ার্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সদর উপজেলা পরিষদের সভাকক্ষে হতদরিদ্র পরিবারের উন্নয়নের জন্য মোবাইল ব্যাংকিং (বিকাশ) এর মাধ্যমে অর্থ বিতরণ কর্মসূচি এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

এসময় তিনি বলেন, আমাদের সমাজে কেউ গরীব আর অসহায় থাকুক আমরা চাই না। আমরা প্রত্যোকে যাতে স্বাবলম্বী হয় এবং পাশের প্রতিবেশী ও যাতে স্বচ্ছলভাবে জীবনধারণ করে এটাই আমাদের প্রত্যাশা হোক। তিনি বলেন, সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান সাধারণ জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে আর সমাজের বিত্তবানদের দরিদ্র ও অতিদরিদ্রদের পাশে আরো এগিয়ে আসা উচিত।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।

গ্রাউস এর চেয়ারপার্সন মংথুই চিং মারমা এর সভাপতিত্বে এসময় ওয়ার্ল্ড ভিশন এর টেকনিক্যাল স্পেশালিস্ট এম এ আজিজ, গ্রাউস এর প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, গ্রাউস এবং ওয়াল্ড ভিশনের বিভিন্ন উপকারভোগী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থি ছিলেন।

এসময় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়ন, রাজবিলা ইউনিয়ন, জামছড়ি ইউনিয়ন, টংকাবতী ইউনিয়ন, বান্দরবান পৌরসভাসহ মোট ৬টি এলাকার ৬৬৫ জন অতিদরিদ্র পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছলতা অর্জনের লক্ষ্যে এবং শিশুদের লেখাপড়া করানোর পাশাপাশি পশুপালনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য জনপ্রতি ১০হাজার টাকা করে বিকাশের মাধ্যমে অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

বক্তারা জানান, বান্দরবানের বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) এর বাস্তবায়নে এবং ওয়ার্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বান্দরবানে অতিদরিদ্র পরিবারের উন্নয়নের জন্য মোবাইল ব্যাংকিং (বিকাশ) এর মাধ্যমে অর্থ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে, আর এই কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়ন হলে এলাকার অনেক অতিদরিদ্র পরিবারে আবারোও স্বচ্ছলতা ফিরে আসবে এবং এলাকার আরো উন্নয়ন তরান্বিত হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
৬০৪ Time View