ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

বিদেশে দুর্নীতির অভিযোগেও তদন্ত করতে পারবে দুদক

সাংবাদিক

দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি কিংবা দেশে থাকা বিদেশিরা অন্য দেশে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও, তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার করতে পারবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নতুন ‘দুর্নীতি দমন কমিশন ২০২৫ অধ্যাদেশের’ খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নীতিগত অনুমোদন পেয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আজ তিনটি আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এর একটি হলো দুর্নীতি দমন কমিশন আইন। এখন থেকে বাংলাদেশে অবস্থানকালে—যে-ই হোক, বাংলাদেশি বা বিদেশি—যদি অন্য দেশে কোনো দুর্নীতিতে জড়িত থাকে, তার তদন্ত ও বিচার দুদক করতে পারবে।’

খসড়ায় ‘জ্ঞাত আয়’-এর সংজ্ঞা স্পষ্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়—অবৈধ আয় নয়। আইন উপদেষ্টা জানান, এসব বিষয়ে পূর্বের অস্পষ্টতা দূর করতে এ সংজ্ঞা সংযোজন করা হয়েছে।

আসিফ নজরুল আরও বলেন, যে এলাকায় দুদকের অফিস থাকবে, সেখানেই বিশেষ আদালত গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সাত সদস্যের একটি বাছাই কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক।

আইন উপদেষ্টা বলেন, কমিটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী আহ্বান করতে পারবে, আবার নিজেদের বিবেচনায়ও প্রার্থী বাছাই করতে পারবে। যারা কমিশনার হতে আগ্রহী, তাদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগও থাকবে।

নতুন অধ্যাদেশে দুদকের ক্ষমতা ও কার্যাবলি সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। অনুসন্ধান, তদন্ত ও এজাহার দায়েরের মতো ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এখতিয়ার বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

তবে একই সঙ্গে দুদকের অভ্যন্তরীণ জবাবদিহির বিষয়টি গুরুত্ব সহকারে তোলেন আইন উপদেষ্টা। তার ভাষায়, ‘দুদকের কাজ দুর্নীতি দমন করা, অথচ কমিশনের ভেতরেও দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং বলেছি, আজ নীতিগত অনুমোদন দিলেও আইনটি চূড়ান্ত করার আগে দুদকের অভ্যন্তরীণ জবাবদিহি আরও শক্তিশালী করতে হবে।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
৮৩৩ Time View