ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্ত্রিসভার বৈঠক /২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু মঙ্গলবার মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপনে বিধিমালা সংশোধন মঙ্গলবার শপথ নেবেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলাকারীরা সাধারণ শ্রমিক নয়: ডিআইজি আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

বিয়ের এক যুগ পর চার কন্যা সন্তানের জন্ম

সাংবাদিক

বিয়ের ১২ বছর পর যশোরের শামিম ও সম্পা দম্পতির ঘরে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম হয়েছে। তবে এই আনন্দ এখন বিষাদে রূপ নিয়েছে। নবজাতকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর অসুস্থ।

শনিবার (২৩ আগস্ট) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা সম্পা বেগমকে প্রসব বেদনা নিয়ে শহরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি চারটি কন্যা সন্তানের জন্ম দেন।

পরিবারের সদস্যরা জানান, চার নবজাতকের মধ্যে একজন জন্মের পরপরই মারা যায়। তার ওজন ছিল ১ কেজি ৮০০ গ্রাম। ১ কেজি ৯০০ গ্রাম ওজনের আরেক শিশু অসুস্থ। বাকি দুই নবজাতকের ওজন ১ কেজি ৫০০ গ্রাম এবং তারা সুস্থ আছে। মা সম্পা বেগমও বর্তমানে চিকিৎসাধীন।

শামিমের বড়ভাই শাহজালাল জানান, কয়েক মাস আগে জমি বন্ধক রেখে শামিমকে বিদেশে পাঠান; কিন্তু দালালের প্রতারণার শিকার হয়ে তারা সবকিছু হারান। দেড় মাস আগে শামিম দেশে ফিরে এলেও বেকার আছেন। ফলে অভাবের সংসারে এই চার সন্তানের লালন-পালন নিয়ে পুরো পরিবার গভীর দুশ্চিন্তায়।

হাসপাতালের চিকিৎসক মঞ্জুয়ারা খাতুন জানান, মৃত শিশুটির পাশাপাশি অন্য যে শিশুটি অসুস্থ, তার অবস্থা নিয়েও তারা সতর্ক আছেন। বাকি দুই নবজাতক ও মা সুস্থ আছেন।

এই খবর জানার পর যশোরের জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালেঅতিরিক্তজেলাম্যাজিস্ট্রেটইরুফাসুলতানা নবজাতকদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়েছে এবং পরিবারটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

সূত্রঃ যুগান্তর

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
৭৫৯ Time View