ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস ‘স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থীই লড়তে পারবেন’ রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর ইউপি নির্বাচন: জামানত বাড়ছে ৫ গুণ, ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে মন্ত্রী আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিশ্ববাজারে তেলের দামে ঝড়, ১০৮ ডলারে উঠল দাম

সাংবাদিক

ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেল সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে উঠেছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম মে মাসের পর প্রথমবারের মতো এই পর্যায়ে পৌঁছায়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ও লোহিত সাগরে সংঘাত তীব্র হওয়ায় চলতি সপ্তাহে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পাশাপাশি ইরান-সমর্থিত হুতিদের সৌদি আরবে হামলার ঘটনায় বাব আল-মান্দাব প্রণালিতেও উত্তেজনা বেড়েছে।

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে ওঠে। পরে কিছুটা কমে দিন শেষে ১০৭ দশমিক ৬৩ ডলারে স্থির হয়, যা আগের দিনের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ বেশি। ১৯ মে’র পর এটিই ব্রেন্টের সর্বোচ্চ সমাপনী মূল্য। একই সঙ্গে ছয় সপ্তাহের মধ্যে এক দিনে এটি ছিল সবচেয়ে বড় দরবৃদ্ধি।

এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলারে পৌঁছায়। পরে কিছুটা কমে ১০২ দশমিক ৪৮ ডলারে স্থির হয়। আগের দিনের তুলনায় এ দাম বেড়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ। ১৯ মে’র পর এটিই মার্কিন অপরিশোধিত তেলের সর্বোচ্চ সমাপনী মূল্য। দুই মাসের মধ্যে এক দিনে এটিই ছিল এ তেলের সবচেয়ে বড় দরবৃদ্ধি।

সিএনএন জানায়, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে সংঘাত আরও বাড়লে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এ আশঙ্কায় বাজারসংশ্লিষ্টরা দীর্ঘস্থায়ী সরবরাহ সংকটের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ফলে তেলের বাজারে অস্থিরতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
৫১৪ Time View