ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এআইইউবিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

প্রমিত পাল, সিটি রিপোর্টার

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গঠনের প্রত্যয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-এ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের আয়োজন করে AIUB Environment Club এবং সার্বিক সহযোগিতায় ছিল Office of Student Affairs (OSA)। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা এবং পরিবেশ বিষয়ক বিশেষ সেমিনার।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকদের মতে, পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ, দায়িত্বশীল আচরণ এবং সচেতন অংশগ্রহণের মাধ্যমেই গড়ে তোলা সম্ভব একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ।

বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজন পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে আরও সম্পৃক্ত ও সচেতন হওয়ার আহ্বানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:০০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
১০৭১ Time View