ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিইএব-এর দোয়া মাহফিল

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব)- এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিইএব-এর আহ্বায়ক প্রকৌশলী মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব গোলাম হাক্কানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামুনসহ সংগঠনের সকল সম্মানিত প্রকৌশলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির সংকটময় মুহূর্তে প্রিয় নেত্রীর দিকনির্দেশনা ও নেতৃত্ব দেশের গণতন্ত্র রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই তাঁর দ্রুত সুস্থতা দেশের প্রতিটি মানুষের কাম্য। তারা আরও বলেন, নেত্রীর সুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের বিষয় নয়; এটি দেশের জনগণের অনুভূতির সঙ্গে গভীরভাবে যুক্ত।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন। পাশাপাশি দেশের শান্তি, উন্নয়ন এবং জাতির সার্বিক কল্যাণের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

ডিইএব নেতৃবৃন্দ জানান, নেত্রীর শারীরিক সুস্থতার জন্য বিভিন্ন স্থানে কর্মসূচি নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
৭৪৩ Time View