ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ কোচিং বাণিজ্যে জিম্মি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, ক্লাসে উপস্থিতিতে ধস অবৈধ অটোরিকশা-সিএনজি চলাচল রোধে সাভার হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে থানায় মামলা দেবিদ্বার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

বেহাল সড়ক, সীমাহীন দুর্ভোগ পঞ্চগড়ের বদেশ্বরী থেকে আউলের ঘাট ১৫ বছর ধরে অবহেলিত

সাংবাদিক

মো গুলজার হোসেন, জেলা প্রতিনিধি।। 

পঞ্চগড় জেলার বদেশ্বরী থেকে আউলের ঘাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশা জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছোট-বড় অসংখ্য খানাখন্দ ও গর্তের কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এই পথে চলাচলকারী হাজার হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, বদেশ্বরী বাজার এলাকা পার হওয়ার পর থেকেই সড়কের করুন চিত্র চোখে পড়ে। পিচ উঠে গিয়ে ইটের খোয়া ও মাটির আস্তরণ বেরিয়ে এসেছে বহু জায়গায়। বড় বড় গর্তগুলো যেন মরণফাঁদে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে কাদার সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি পঞ্চগড়ের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষ প্রতিদিন এই পথে চলাচল করে। কিন্তু রাস্তার এমন জরাজীর্ণ অবস্থার কারণে সময় লাগছে অনেক বেশি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ছোট যানবাহন যেমন অটো-ভ্যান ও মোটরসাইকেল প্রায়শই গর্তে পড়ে উল্টে যায়। এতে আহত হওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি ১৫ বছর থেকে সংস্কার হয় না। সড়কটি সংস্কারের জন্য বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
৭২১ Time View