ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ভবিষ্যত পায়ে ঠেলে ১৯ বছর বয়সেই ম্যানসিটি ছেড়ে সৌদি লিগে!

সাংবাদিক

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ম্যানচেস্টার সিটির বয়সভিত্তিক দলে খেলেছেন মাহামাদু সাঙ্গারে। তবে ফ্রান্সের অনূর্ধ্ব-১৯ দলের এই ফুটবলার এখনই ছুটছেন সৌদি আরবে। ভবিষ্যত পায়ে ঠেলে তিনি যোগ দিয়েছেন আল কাদসিয়াহ এফসিতে।

২০২৪ সালের শুরুতে ফুটবলবিশ্বকে চমকে দিয়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পথ ধরে এরপর বড় তারকাদের আরও অনেকেই দেশটির ফুটবলে নাম লেখান। তবে কারও কারও ভ্রম ভেঙেছে, হতাশা নিয়ে ফিরেছেন ইউরোপ কিংবা ভিন্ন কোনো অঞ্চলের প্রতিযোগিতায়।

তবে সাধারণত পেশাদার ক্যারিয়ারের চূড়ান্ত ধাপে কিংবা ইউরোপসহ বড় ক্লাবে খেলার সম্ভাবনা ফুরিয়ে এসেছে মনে হলে ফুটবলাররা মধ্যপ্রাচ্যের লিগটিতে খেলতে যান। কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই মাহামাদু সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ২০২৯ সাল পর্যন্ত আল-কাদসিয়ার সঙ্গে চুক্তি সেরেছেন তিনি, যদিও তার ট্রান্সফার ফি’র তথ্য সামনে আসেনি। উভয় ক্লাবই সেটি প্রকাশ না করায় সম্মতি দিয়েছে।

তরুণ এই ফুটবলারকে দলে ভেড়ানোর বিষয়টি ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলো থেকে উদীয়মান প্রতিভা সংগ্রহের ক্ষেত্রে আল-কাদসিয়াহ’র ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। এবারের গ্রীষ্মকালীন দলবদলে তারা এর আগেই ম্যানচেস্টার সিটি থেকে ডাচ মিডফিল্ডার তিজানি রেইন্ডার্সকে দলে ভিড়িয়েছে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে আলো ছড়ানো এই ফুটবলারের সৌদি ক্লাবে সাইনিং বেশ চমক হিসেবে আসে!

সাঙ্গারে এখন পর্যন্ত মূলত ম্যানচেস্টার সিটির রিজার্ভ দল এবং উয়েফা ইয়ুথ লিগেই খেলেছেন এবং মাত্র এক বছর পরই তিনি ম্যানচেস্টার ছেড়ে যাচ্ছেন। এর আগে এই ফরোয়ার্ড পিএসজির যুব দলের হয়ে দুই মৌসুম কাটিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:১৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
৫১২ Time View