ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিসি ক্যামেরায় নজরদারি, তবুও রক্ষা পেল না কোটালীপাড়ার মাদক সম্রাট সজিব; ৩,৯৫০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী আলফাডাঙ্গায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিকে সংবর্ধনা রিয়াদে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে ‘বটতলী সমাজ কল্যাণ পরিষদ’-এর মতবিনিময় সভা ‎ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ার জামগড়ায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এলাকাজুড়ে আতঙ্ক; অতিরিক্ত পুলিশ মোতায়েন বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী

ভয়াবহ আগুনে পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

সাংবাদিক

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন বড় আকারে রূপ নিয়েছে। আগুন লাগার চার ঘণ্টা পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়দের সঙ্গে নিয়ে ১৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করলেও রাত সাড়ে ৮টার পরও বস্তির বিভিন্ন স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে সাতটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়ায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট বাড়িয়ে করা হয় ১৬টি, পরে আরও তিনটি যোগ হয়ে মোট ১৯টি ইউনিট কাজ শুরু করে।

আগুন ছড়িয়ে পড়ায় বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের ঘর-বাড়ি ও সম্পদ পুড়তে দেখে অনেকেই হতবাক হয়ে পড়েন।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে। যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডে ঘটে।

চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি মধ্যরাতে কড়াইল বস্তিতে আগুন লেগে অন্তত ডজনখানেক ঘর পুড়ে যায়। এছাড়া, গত বছরের ২৪শে মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল বস্তিটি।

প্রায় প্রতিবারই অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো হয়েছে; যার কারণে এখানে আগুন লাগলে দ্রুত ছড়ায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৮৮১ Time View